এবার ৭১৪ টন আলু রপ্তানি হলো নেপালে

 

এবার ৭১৪ টন আলু রপ্তানি হলো নেপালে




ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করলেও বাংলাদেশের পঞ্চগড় জেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে পণ্য রপ্তানি স্বাভাবিকভাবে চলছে। সম্প্রতি এই বন্দর দিয়ে আলু রপ্তানির পরিমাণ দ্বিগুণেরও বেশি বেড়েছে।

রবিবার (২৭ এপ্রিল) বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে পাঠানো হয় ৭১৪ মেট্রিক টন আলু। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৬ হাজার ৯৫১ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে দেশটিতে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন পরিদর্শক উজ্জ্বল হোসেন।

তিনি বলেন, “নেপালের জনগণ বাংলাদেশে উৎপাদিত আলু পছন্দ করেন। তাদের চাহিদা অনুযায়ী নিয়মিত আলু রপ্তানি হচ্ছে। এতে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে এবং কৃষকরাও ভালো দাম পাচ্ছেন।”

এই রপ্তানির জন্য মূলত রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকা থেকে স্টারিক জাতের আলু সংগ্রহ করা হয়। নিয়মিত আলু রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: থিংস টু সাপ্লাই, জাফরান অ্যাগ্রো, ফাস্ট ডেলিভারি, হোসেন এন্টারপ্রাইজ, আমিন ট্রেডার্স, স্বাধীন এন্টারপ্রাইজ এবং মিয়ামি ট্রেডিং।

আগে দিনে ২০০ থেকে ৩০০ টন আলু রপ্তানি হতো, এখন তা দ্বিগুণের বেশি হয়েছে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভারতের ভাঙার প্রস্তাব: অস্ট্রিয়ার অর্থনীতিবিদ গুনথার ফেলিঙ্গারের বিতর্কিত মন্তব্য