আলুর দামে আশার আলো - কৃষক বাঁচলে দেশ বাঁচবে
আলুর দামে আশার আলো—কৃষক বাঁচলে দেশ বাঁচে
আলহামদুলিল্লাহ!
আজ আলুর বাজার দেখে মনটা সত্যিই ভরে উঠেছে। অনেকদিন পর যেন একটা সুখবর পেলাম আমাদের মাটির মানুষদের জন্য। যারা ভোরবেলা মাঠে নামে, ঘামে ভেজে তাদের গা, রোদের তাপে পুড়ে খেটে চলে—তাদের কষ্ট যেন আজ কিছুটা স্বস্তির রূপ পেয়েছে।
আলুর দাম ভালো।
এটা শুধু একটা পণ্যের মূল্যবৃদ্ধি নয়—এটা হাজারো কৃষকের মুখে ফোটে ওঠা এক চিলতে হাসি। যারা বছরের পর বছর লোকসান গুনে হতাশায় ভুগেছে, ঋণের বোঝায় দমবন্ধ হয়েছে, আজ তারা একটু হাঁফ ছেড়ে বাঁচার স্বপ্ন দেখছে।
এই দাম যেন তাদের প্রতি আমাদের দায়িত্বের স্মরণ করিয়ে দেয়। কৃষি শুধু একটা খাত নয়—এটা আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত। প্রতিটি শস্যের দানায় লুকিয়ে থাকে একজন কৃষকের স্বপ্ন, তার সন্তানের ভবিষ্যৎ, তার পরিবারের ভাত-কাপড়ের ব্যবস্থা।
এভাবেই যদি আমরা পাশে থাকি,
ন্যায্য দাম নিশ্চিত করি,
প্রযুক্তির ছোঁয়া পৌঁছে দিই মাঠে,
তবে কৃষক বাঁচবে। আর কৃষক বাঁচলে—
বাঁচবে দেশ। বাঁচবে ভবিষ্যৎ।
আজ আলুর বাজার আমাদের শিক্ষা দিল—প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন দেশের মাটি ও মানুষের প্রতি ভালোবাসা থাকে বাস্তব উদ্যোগে।
চলুন, কৃষকের পাশে দাঁড়াই।
কেননা এক ফোঁটা ঘাম যেমন ধান গজায়,
তেমনি একটি সাহসী সিদ্ধান্ত পারে কৃষকের জীবন বদলে দিতে।
%20(9).jpeg)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন