দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক, নেতৃত্বে প্রধান উপদেষ্টা ইউনূস


জাতীয় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠকে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণ, স্থিতিশীলতা বজায় রাখতে ইউনূসের নির্দেশনা।



ঢাকা, ২০ মে ২০২৫:
রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ অনুষ্ঠিত হয় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক। সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌপ্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান।

আলোচনায় দেশের বিভিন্ন অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করা হয় এবং সংশ্লিষ্ট বাহিনীগুলোর প্রতিবেদন উপস্থাপন করা হয়। অধ্যাপক ইউনূস আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর ভূমিকাকে গুরুত্বপূর্ণ বলে আখ্যা দেন এবং ভবিষ্যতে আরও সমন্বিত প্রচেষ্টার নির্দেশনা দেন।


আরও পড়ুন:


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভারতের ভাঙার প্রস্তাব: অস্ট্রিয়ার অর্থনীতিবিদ গুনথার ফেলিঙ্গারের বিতর্কিত মন্তব্য